, | |

মূলপাতা দেশজুড়ে

ঘরে মিললো মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ


নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে নিহতদের স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :২২ মে, ২০২২ ১০:৪৭ : পূর্বাহ্ণ

নরসিংদীর বেলাবতে বসতঘর থেকে মা ও ছেলে-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ৮টার দিকে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-রহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।

ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতে কোনো এক সময় তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেওয়া পোশাক নিতে যায় রহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়। ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা।

পুলিশ জানিয়েছে, নিহত রহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ পেশায় রঙ মিস্ত্রি। কাজের সুবাদে গতকাল গাজীপুরে যায়। সকালে বাড়ি এসে দেখে স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহেব আলী পাঠান জানান, মাটির ঘরের মেঝেতে পড়েছিল গৃহবধূ রহিমার মরদেহ। তার কপাল ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ পাশের ঘরে খাটে দুই সন্তান রাব্বি ও রাকিবার মরদেহ পাওয়া গেছে। রাব্বিকে ধারালো অস্ত্রের আঘাতে ও রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করে রাখা হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর