, | |

মূলপাতা আওয়ামী লীগ

দেশে ফিরেছেন সাজাপ্রাপ্ত হাজী সেলিম


আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৫ মে, ২০২২ ১:১৯ : অপরাহ্ণ

১০ বছরের সাজাপ্রাপ্ত পুরান ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম দেশে ফিরেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই দেশে ফিরলেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাজী সেলিম। এ সময় তাকে রিসিভ করতে তার ব্যক্তিগত গাড়িচালক ও মদীনা গ্রুপের কর্মচারীরা এসেছিলেন।

তার একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে নেমে একটি মাইক্রোবাসে করে হাজী সেলিম তার এলাকায় গিয়েছেন। এরপর লালবাগে তার নির্বাচনী এলাকার এক ভোটারের জানাজায় অংশ নেন তিনি।

এর আগে শনিবার তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। এ নিয়ে তুমুল বিতর্কের মাঝেই তিনি ঢাকায় ফিরে এলেন। ২৪ মে’র মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

আরও পড়ুন: সাজাপ্রাপ্ত হাজী সেলিম কোন আইনে বিদেশ গেলেন, জানতে চান রিজভী

হাজী সেলিমের বিদেশ যাওয়া নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। কেননা তিনি দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে গত ৯ ফেব্রুয়ারি রায় প্রকাশ করেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘সাজাপাপ্ত আসামি হওয়ায় হাজী সেলিমের সংসদ সদস্য পদে আর নেই বলে আমি মনে করি। একজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশে যেতে পারেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কারণেই বিদেশ যেতে পারেননি। একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে হাজী সেলিমও বিদেশ যেতে পারেন না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর