, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

কমলো রান্নার এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৩৩৫ টাকা


প্রকাশের সময় :৫ মে, ২০২২ ৩:০৭ : অপরাহ্ণ

দেশে রান্নার কাজে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম প্রতি কেজিতে ৮ টাকা ৬৮ পয়সা কমিয়েছে সরকার। এতে প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১১৯ টাকা ৯৪ পয়সা থেকে কমে ১১১ টাকা ২৬ পয়সা হয়েছে।

একই সঙ্গে কমানো হয়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও, যা অটোগ্যাস নামে প্রচলিত।

পরপর তিন মাস বাড়ানোর পর মে মাসের জন্য গ্যাসের দাম কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর অনুযায়ী, ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ২ পয়সা থেকে কমিয়ে ৬২ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক বাজারের দাম এবং ডলারের বিপরীতে টাকার মূল্যায়নের ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে গত ৩ এপ্রিল রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম বাড়ায় বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০০ টাকা ছুঁই ছুঁই

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর