, | |

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বশেষ


প্রকাশের সময় :৩ মার্চ, ২০২২ ৪:৪৮ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৫ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৫৭ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার দেশে করোনায় ৮ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৭৩২ জনের।

আরও পড়ুন:

আবার বাড়লো এলপি গ্যাস সিলিন্ডারের দাম, ১২ কেজি ১৩৯১ টাকা

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড, ভরি ৭৮ হাজার টাকা

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ ও ৪ জন নারী। তারা সবাই ঢাকা বিভাগের।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬২৮ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ইউক্রেনে আটকা পড়া জাহাজের নাবিকদের বাঁচার আকুতি (ভিডিও)

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর