, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড, ভরি ৭৮ হাজার টাকা


প্রকাশের সময় :৩ মার্চ, ২০২২ ৪:১৮ : অপরাহ্ণ

দেশের বাজারে ১ মাসের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে তিন হাজার ২৬৫ টাকা বেড়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৪ হাজার ৯৭৩ দশমিক ৮০ টাকা।

আজ বৃহস্পতিবার থেকে নতুন এ দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৭৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ১৫২ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৫৩ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আবার বাড়লো এলপি গ্যাস সিলিন্ডারের দাম, ১২ কেজি ১৩৯১ টাকা

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ২২ ক্যারেট মা‌নের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৯৭৩ দশমিক ৮০ নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৫০ দশমিক ৭০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৭৯৮ দশমিক ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ১৮৭ দশমিক ৪০ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছিল। আজ বৃহস্পতিবার পর্যন্ত এই দর কার্যকর ছিল।

রুপার দাম থাকছে অপরিবর্তিত

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানায় বাজুস।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর