, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে লরির চাপায় প্রাণ গেলো কলেজছাত্রীর


প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে একটি লরির চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে খাদিজা আক্তার উর্মি (১৮) নামে এক কলেজছাত্রীর।

আজ রোববার সকাল ১১টার দিকে সদরঘাট থানার বে টার্মিনাল এলাকায় (নেভাল ২) এ দুর্ঘটনা ঘটে।

মৃত খাদিজা আক্তার উর্মি নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তার বাসা নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হারুন উর রশিদের মেয়ে।

ঘাতক লরিটি জব্দ করেছে পুলিশ।

সদরঘাট থানার ওসি সাখাওয়াত হোসেন রাজনীতি সংবাদকে জানান, ওই কলেজছাত্রী ক্লাস শেষে নেভাল-২ তে বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলেন। মূল সড়ক থেকে নেমে নেভাল-২ তে পৌঁছানোর পথে পেছন থেকে রড বোঝাই একটি লরি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উর্মিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর