, | |

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপির রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে: কাদের


প্রকাশের সময় :২৬ জুন, ২০২১ ২:৫০ : অপরাহ্ণ

নেতাদের হঠকারিতায় বিএনপির রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংকটের অক্টোপাস বিএনপিকে জেঁকে ধরেছে।’

আজ শনিবার (২৫ জুন) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বর্তমান যেমনি হতাশাগ্রস্ত তেমনি ভবিষ্যৎও কুয়াশাচ্ছন্ন। দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে। শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচন বিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে জন-বিচ্ছিন্ন করছে দিন দিন।’

সরকার জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে-বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাদের অভিযোগের ফানুস ওড়ানো নিত্যদিনের রুটিন। বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে আবোল-তাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।’

লকডাউন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘লকডাউন চলাকালে প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেয়া যায়। কিন্তু মৃত্যুকে ফাঁকি দেয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদেরকে জীবন থেকে ছিটকে দিতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মহামারির এই আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করতে হবে। স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর