, | |

মূলপাতা চট্ট-মেট্টো

হেফাজত নেতা জাকারিয়া নোমান গ্রেপ্তার


প্রকাশের সময় :৫ মে, ২০২১ ৬:০১ : অপরাহ্ণ

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার (৫ মে) বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। তিনি হাটহাজারী জামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসার শিক্ষক।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক রাজনীতি সংবাদকে জানান, হেফাজত নেতা জাকারিয়া নোমান হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার আসামি। এ ছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে।

এর আগে চট্টগ্রামের হাটহাজারী জামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসায় গত ২৩ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে জাকারিয়া নোমান ফয়জীকে ধরতে নিস্ফল অভিযান চালিয়েছিল র‌্যাব-পুলিশ। এই কওমি মাদ্রাসায় এক ঘন্টা ধরে অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গতরাতে হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে সংগঠনটির ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। সাড়ে ৩ ঘণ্টাব্যাপী এই বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৪ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেপ্তার হওয়া আলেম-ওলামাদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের গ্রেপ্তার-হয়রানি আতঙ্ক থেকে মুক্তি দেওয়া।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর