, | |

মূলপাতা জাতীয়

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৭ আগস্ট, ২০২৬ ১২:১২ : অপরাহ্ণ

ব্যাটারিচালিত অটোরিকশা সিটি করপোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এসব রিকশা রিচার্জ হবে সৌর বিদ্যুতে। আজ সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন এবং পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসছি। সেখানেই কিছু শর্ত দেওয়া হবে যে, তারা যে চার্জ দেবে, সেটি অবশ্যই সৌরবিদ্যুতে হতে হবে।

মীর শাহে আলম বলেন, এখন আর অটোরিকশার নিবন্ধন বিআরটিএ দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাস হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা তৈরি করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

ব্যাটারিচালিত অটোরিকশার ফিটনেস সম্পর্কে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন ও নবায়নের জন্য বুয়েট অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হবে। ফিটনেস সার্টিফিকেটের পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে সেটি সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে।

মীর শাহে আলম বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। সেই আট জোনে আট রঙয়ের অটোরিকশা থাকবে। তারা জোনের বাইরে যেতে পারবো না। গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা প্রণয়ন হলে এটার কাজ শুরু হবে। ১৩ সিটি, পৌরসভা, উপজেলাসহ সব জায়গায় এটা কার্যকর হবে।

আরও পড়ুন: যে দুই শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর