, | |

মূলপাতা জাতীয়

যে দুই শর্তে ভারত সফর করবেন তারেক রহমান


প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২৬ ১:০৪ : অপরাহ্ণ

নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কিনা তা নিয়ে বেশ জোরালো আলোচনা রয়েছে দুইদেশের কূটনৈতিক ও রাজনীতিক মহলে। চলতি সপ্তাহেই তারেক রহমানের ভারত সফর হতে পারে বলে একের পর এক সংবাদ প্রকাশ করে চলেছে সে দেশের সংবাদমাধ্যমগুলো। এরই মধ্যে মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ও ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ করলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী।

একেএম শহীদুল বলেন, ‘তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নতুন দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে।’

একেএম শহীদুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা।’

আরও পড়ুন: ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর