, | |

মূলপাতা জাতীয়

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা


‘র’ প্রধান পরাগ জৈন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২৬ ৯:০৩ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনা-কল্পনা করার কিছু নেই। তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একটি সফর এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে তিনি বৈঠক করবেন। তার এই সফর ভারত-বাংলাদেশের প্রতিরক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ। তার সফর শেষে সরকার প্রয়োজন মনে করলে কোনো বক্তব্য দিতে পারে। তবে এ নিয়ে গোপনীয়তা বা অতিরিক্ত জল্পনার কিছু নেই।

আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান যিনি এসেছেন-এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন (জল্পনা) দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসেছেন। এটা এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টারপার্ট আছে, তার সঙ্গে বসবেন। এটা নিয়ে সরকার যদি মনে করে, সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে দেওয়া হবে। কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। কিন্তু এরকম কথা আমাদের কাছে একটা বিতর্ক হচ্ছে যে রাষ্ট্রের সার্বভৌম বিষয়, তার হঠাৎ করে সফরটা কেন-এটা কোনো ব্যাপারই নয়।

 

তথ্য উপদেষ্টা বলেন, আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন, তিনি তো ভারতে গিয়েছিলেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই। জনাব ত্রিবেদী হাইকমিশনার, আমরা সবসময় বলি যে, আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়। এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়-বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।

ডা. জাহেদ উর রহমান বলেন, আমাদের তো আসলে এনগেজ করতে হবে। আমাদের নতুন করে আমাদের সম্পর্ক বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি। কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, টু সাম পার্টি অর টু সাম পারসন স্পেসিফিক, একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন-সেটা না হয়ে জনগণের সঙ্গে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সঙ্গে সম্পর্কের কথা বলছেন।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। ব্যাপারটা হচ্ছে, ভারতের কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে-আমি হাসিনার আমলের কথা বলছি-যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না।

সংবাদ সম্মেলনে দেশের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পালিয়ে থাকা ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব আল হাসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাকে নষ্ট-পচে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, কী কথা হলো?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর