, | |

মূলপাতা খেলা

৬ মিনিটের ঝড়ে মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স


মরক্কোর রক্ষণ ভেঙে ফ্রান্সকে লিড এনে দিয়ে সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করছেন কিলিয়ান এমবাপ্পে।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১০ জুলাই, ২০২৬ ৬:২১ : পূর্বাহ্ণ

একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না ফ্রান্স। তার ওপর পেনাল্টি পেয়েও গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও মরক্কোর দেয়াল ভাঙতে পারেনি ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতে ৬ মিনিটের এক ঝড়ে তছনছ হয়ে যায় মরক্কোর রক্ষণ দুর্গ। পেনাল্টি মিস করা সেই এমবাপ্পেই দ্বিতীয়ার্ধে ভেঙে দিলেন মরক্কোর প্রতিরোধ। এরপর নিজেই বানিয়ে দিলেন উসমান দেম্বেলের গোল। দুই তারকার জোড়া আঘাতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর মরক্কো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ফ্রান্স। গোলের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল ম্যাচের ২৫তম মিনিটে। কিলিয়ান এমবাপেকে পেনাল্টি বক্সে ফাউল করেন নুসাইর মাজরাউই, ফলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে সময় নিয়ে নেওয়া এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে, তবুও মরক্কোর রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণের গতি বাড়িয়ে দিশা খুঁজে পায় ফ্রান্স। ৬ মিনিটের মধ্যে করে দুই গোল। ম্যাচের ৬০তম মিনিটে ডেডলক ভাঙেন এমবাপ্পে। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। মাত্র ছয় মিনিট পরই আসে দ্বিতীয় গোল। ৬৬তম মিনিটে দ্রুত আক্রমণ থেকে বল পেয়ে নিচু কোনোকুনি শটে গোল করেন ওসমান দেম্বেলে। গোলরক্ষক বুনো ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

পুরো ম্যাচে মরক্কোর অন টার্গেট শট ছিল মাত্র একটি, যা ফ্রান্সের রক্ষণ সহজেই সামলে নেয়। অন্যদিকে, পুরো ম্যাচজুড়ে আক্রমণে দাপট দেখায় ফ্রান্স। মোট ২২টি শটের মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ওই ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্স।

আরও পড়ুন: রোনালদো কাঁদলেন, কাঁদালেন ফুটবল বিশ্বকে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর