, | |

মূলপাতা জাতীয়

ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল কায়সার


ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩০ : অপরাহ্ণ

সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে। মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে সেনা সদর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেতের চৌদ্দ তলা ভবনে পাঠানো হচ্ছে।

আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এদিকে সেনাবাহিনীর শীর্ষ দুটি পদ চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) ও প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) পদেও এসেছে নতুন মুখ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের সিজিএস লেফট্যানেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে তাকে।

বর্তমানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর