, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে আ.লীগ নেতা ও সন্ত্রাসীসহ ৩৩০ ব্যক্তিকে নিষেধাজ্ঞা, দেখে নিন তালিকা


সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ জানুয়ারি, ২০২৬ ৭:০২ : অপরাহ্ণ

আওয়ামী লীগ নেতা ও পেশাদার সন্ত্রাসীসহ ৩৩০ জন ব্যক্তিকে চট্টগ্রাম শহরে অবস্থান ও প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ৩৩০ জন ব্যক্তির মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী রয়েছেন। এছাড়া অনেক পেশাদার সন্ত্রাসীর নামও তালিকায় রয়েছে। কারাবন্দি ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও রয়েছে তালিকায়।

আজ শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত ৩৩০ জন দুষ্কৃতিকারীকে মহানগরী এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুষ্কৃতিকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো।

তালিকায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন-সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন-ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, নোমান আল মাহমুদ ও আবদুস সালাম।

সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরদের মধ্যে রয়েছেন-নুর মোস্তফা টিনু, শৈবাল দাশ সুমন, গাজী শফিউল আজম, শাহেদ ইকবাল বাবু, শফিকুল ইসলাম, এসরারুল হক, মোহাম্মদ কাজী নুরুল আমিন, মোবারক আলী, মোরশেদ আলম, জহুরুল আলম জসিম, নিছার উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইসমাইল, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, গিয়াস উদ্দিন, শহিদুল আলম, হারুনুর রশিদ, নুরুল আলম, চৌধুরী হাসান মাহামুদ হাসনী, মোহাম্মদ সলিম উল্লাহ, নাজমুল হক ডিউক, মোহাম্মদ জাবেদ, আব্দুর সবুর লিটন, মোহাম্মদ ইলিয়াছ, শেখ জাফরুল হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বাহাদুর, মোহাম্মদ জুবায়ের, আতা উল্লাহ চৌধুরী, আব্দুস সালাম, বাবু জহুর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, পুলক কাস্তগীর, হাজী নুরুল হক, মোর্শেদ আলী, আব্দুল মন্নান, গোলাম মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, আবদুল বারেক ও ছালেহ আহমদ চৌধুরী।

 

আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন-দিদারুল আলম মাসুম, মোহাম্মদ হোসেন হিরণ, আব্দুল কাদের প্রকাশ মাছ কাদেরসহ আরও অনেকে।

যুবলীগ নেতাদের মধ্যে রয়েছেন-হেলাল আকবর চৌধুরী বাবর, সালেহ আহমেদ ডিগল, দেবাশীষ পাল দেবু ও সাইফুল আলম লিমনসহ অনেকে।

ছাত্রলীগ নেতাদের মধ্যে রয়েছেন-ইমরান আহমেদ ইমু, জাকারিয়া দস্তগীর, নুরল আজিম রনি, গোলাম সামদানি জনিসহ অনেকে।

সন্ত্রাসীদের মধ্যে রয়েছেন-সাজ্জাদ আলী প্রকাশ সাজ্জাদ, সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদ, ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না, শওকত আজম খাজা (চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক), নুরুল আলম উরফে হামকা আলম, বার্মা সাইফুল, রায়হান, বোরহান, মোবারক হোসেন ইমন, হাড্ডি জনি, চুক্কু, ডেনডাইয়া, গিট্টু মানিক, টারজেন, গলাকাটা রইন্যা, অস্ত্র মিলন, নলা কাসেম, বাইক বাবু, সুমন চন্দ্র দাশ, পিচ্চি জাহিদ, হাত কাটা ইদু, কালা জাহিদ, কট নাজিম, ডাকাত ইউসুফ, বুইশ্যা, কার মাসুদ, কানা কুদ্দুস, সোর্স আনোয়ার, লাল বাদশা, পিচ্ছি কাওসার, লাল সাগর, পিচ্চি সাবু, কালা নোমান, মাছ কাদের, কানা মাসুদ, ঢাকাইয়া সুমন, ব্লেড রুবেল, ডাইল জাহেদ, কসাই সোহেল, শিবু প্রসাদ চৌধুরী ডিবি ফয়সালসহ আরও অনেকে

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: সেদিন গণসংযোগে কেন ছিলেন ‘সন্ত্রাসী’ বাবলা, জানালেন এরশাদ উল্লাহ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর