, | |

মূলপাতা খেলা

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের


কলকাতাতে নাম লিখিয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২৬ ১:০২ : অপরাহ্ণ

আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে এই পেসারকে বাদ দিয়ে বিকল্প বেঁছে নিতে অনুরোধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআরকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা চাইলে ওই ক্রিকেটারের বদলি হিসেবে নতুন করে কাউকে দলে নিতে পারবে।তবে কেকেআর যদি মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।’

এর আগে মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন উত্তর প্রদেশ বিজেপির এক নেতা। এ ছাড়া দেশটির কয়েকজন কথিত আধ্যাত্মিক গুরুও এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান।

ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ার নজির বেশ পুরোনো। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগে সেই আগুনে জ্বলছে দেশ দুটির ক্রিকেটীয় সম্পর্ক। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯.২০ কোটি রুপিতে এবার কলকাতায় ডাক পেয়েছেন মুস্তাফিজ। এর আগে তিনি আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন। কিন্তু এবার ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে তার খেলা শঙ্কার মুখে পড়েছে।

আরও পড়ুন: সাকিব আল হাসান যেভাবে নিজের ক্যারিয়ার কবর দিলেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর