, | |

মূলপাতা জাতীয়

নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, জানালো ইসি


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।
প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৪ : অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

ইসি সানাউল্লাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না ? জবাবে ইসি বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে।

অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করে ইসি সানাউল্লাহ।

উল্লেখ্য, গত ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জুলাই আন্দোলন দমনে ‘মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনার সিদ্ধান্তও নেয় উপদেষ্টা পরিষদ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের গেজেটও জারি হয়েছে।

গত জুলাই অগাস্টে ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোনো দলের অপরাধ এখনো আমরা তদন্ত করছি না। ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত সেটা তখন বলা যাবে।

আরও পড়ুন: জাতীয় পার্টি কি ভারতের কোনো রাজনৈতিক দল, প্রশ্ন রিজভীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর