, | |

মূলপাতা আন্তর্জাতিক

ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের প্রতি সংহতি তুরস্কের


প্রকাশের সময় :৭ মে, ২০২৫ ১১:১২ : পূর্বাহ্ণ

পাকিস্তান ও দেশটির অধ্যুষিত কাশ্মীরে অবস্থিত নয়টি স্থাপনায় ভারতের বিমান হামলাকে ‘আত্মরক্ষার অধিকার’ হিসেবে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেও পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে ‘অপ্রস্তুত আগ্রাসন’ বলে অভিহিত করেছেন।

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে প্রথম প্রহরে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় এক শিশুসহ কমপক্ষে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। আজ বুধবার এক্স-এ এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, ‘সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’

ইসরাইল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেও ভিন্ন সুরে কথা বলেছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে ‘অপ্রস্তুত আগ্রাসন’ বলে অভিহিত করেন।

 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, তুরস্ক এ সময় পাকিস্তানের প্রতি সংহতি জানায় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে। দুই দেশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার সিদ্ধান্ত নেয়।

নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা না বাড়িয়ে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রচেষ্টা। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতের এই পদক্ষেপ ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানতো যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’

এদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, ‘নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন।’

আরও পড়ুন:

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, দুই শিশুসহ নিহত ৮

ভারতে পাল্টা হামলা পাকিস্তানের, ৫ যুদ্ধবিমান ভূপাতিত, নিহত ৩

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর