, | |

মূলপাতা আন্তর্জাতিক

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু


ভারতের বিমান বাহিনীর বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়।
প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২৫ ১১:৩১ : পূর্বাহ্ণ

ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়। এ ঘটনায় বিমানের পাইলটের মৃত্যু হয়েছে। এ ছাড়া অপর এক পাইলট আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে এ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।  ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুই আসনের জাগুয়ার নামে যুদ্ধবিমানটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনছেন। এরপরই ঘটনাস্থলে গিয়ে দেখেন কালো ধোঁয়া ও আগুন জ্বলছে।

এসপি প্রেমসুখ দেলু জানিয়েছেন, দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

এর আগে গত ৩১ মার্চ সন্ধ্যায় গুজরাটের মেহসানা শহরের কাছাকাছি একটি খোলা মাঠে বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হন।

আরও পড়ুন:

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

মলিন চেহারায় দেখা মিললো আ.লীগের পলাতক সাবেক ৪ মন্ত্রীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর