, | |

মূলপাতা দেশজুড়ে

রাঙ্গামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে গোলাবারুদ উদ্ধার


প্রকাশের সময় :৭ মার্চ, ২০২৫ ৫:০৭ : অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সেখান থেকে গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, শুক্রবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার কাউখালি এলাকায় ইউপিডিএফের (মূল) বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সদস্যদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আস্তানা থেকে তাদের ব্যবহৃত ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী অভিযান শেষ করে ফেরার পথে ইউপিডিএফ একদল নারী ও শিশু দিয়ে পথরোধ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি টের পেয়ে তারা পথ ছেড়ে চলে যায়। যদিও ওই এলাকায় বসবাসরত নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ছাড়াও ওই এলাকায় বসবাসরত নাগরিকদের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনো তথ্য বা গতিবিধি নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সম্প্রতি পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করেছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পাহাড়ের শান্তি বিনষ্টকারী ও সার্বভৌমত্বের প্রতি হুমকি দেওয়া সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বাধা উপেক্ষা করে হিযবুত তাহরীরের মিছিল, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর