, | |

মূলপাতা দেশজুড়ে

মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১


প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০২৪ ২:২৯ : অপরাহ্ণ

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের নৌ বাহিনী। এতে এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ জেলে। এ ছাড়া এ ঘটনায় ৬০ জন মাঝি-মাল্লাসহ চারটি ফিশিং ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মো. ওসমান (৫০)। তিনি শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। ওই দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে ছিলেন তিনি।

নিহত ও আহতদের সবাই শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে বলে জানা গেছে।

এদিকে আজ বৃহম্পতিবার দুপুরে অপহরণকৃত জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা।

ধরে নিয়ে যাওয়া অপর ৪ ট্রলারে মালিকরা হলেন-শাহপরীর দ্বীপের মিস্ত্রী পাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোসেনের ছেলে আবদুল্লাহ, তার ভাই আতা উল্লাহ, উত্তরপাড়ার সৈয়দ মাঝির ছেলে মো. আছেম। এই ৪ টি ট্রলারে ৬০ জন মাঝি মাল্লা ছিলেন।

ট্রলার মালিক সাইফুল বলেন, সাগরে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর ৫টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান। বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দিয়েছে। নিহত এবং আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে।

 

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আমরা ট্রলারটির ঘাটে আসার অপেক্ষায় আছি। ট্রলার পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর