, | |

মূলপাতা দেশজুড়ে

র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু: পুলিশ ও র‍্যাবের ৫ কর্মকর্তা প্রত্যাহার


প্রকাশের সময় :২০ মে, ২০২৪ ৭:৩১ : অপরাহ্ণ

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব হেফাজতে সুরাইয়া খাতুন (৫২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় র‌্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার ফাহিম ফয়সালসহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া অন্য কর্মকর্তারা হলেন-র‌্যাবের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন, করপোরাল মহিবুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেন। একই ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানার এসআই নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়েছে।

গত ১৬ মে রাতে সুরাইয়া খাতুনকে নান্দাইল থানার সামনে থেকে আটক করে ভৈরব র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

সুরাইয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। পরিবারের অভিযোগ নির্যাতনে সুরাইয়ার মৃত্যু হয়েছে। অপরদিকে র‍্যাব জানায় হৃদরোগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: র‌্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর