, | |

মূলপাতা দেশজুড়ে

আল্লামা সাঈদীর জানাজায় মানুষের ঢল


পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৫ আগস্ট, ২০২৩ ২:০৪ : অপরাহ্ণ

পিরোজপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সাঈদী ফাউন্ডেশন মাঠে (পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন) প্রথম জানাজা এবং দুইটার দিকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন পিরোজপুর ও আশপাশের জেলার লাখো মানুষ।

প্রথম জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা।

এর আগে সকাল ১০টার দিকে সাঈদী ফাউন্ডেশন মাঠে পৌঁছে তাকে বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ি।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে রওনা হওয়া সাঈদীপুত্র শামীম বিন সাঈদী দেশে ফিরেছেন। কিন্তু তিনি পিরোজপুরে পৌঁছতে বিলম্ব হওয়ার কারণে আল্লামা সাঈদীর দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়।

সাঈদীকে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশে দাফন করা হবে।

এর আগে গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর