, | |

মূলপাতা দেশজুড়ে

উখিয়া ক্যাম্পে আরসা সন্ত্রাসীর গুলিতে এক রোহিঙ্গা নিহত


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প
প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২৩ ১০:২৯ : পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মি (আরসার) গুলিতে মোহাম্দ সলিম (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যার দিকে উখিয়া ৭ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোছনের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন সন্ত্রাসী নিহত রোহিঙ্গাকে ধরে ২ নম্বর ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখানে ৮-১০ রাউন্ড গুলি করা হয় তাকে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের একটি সূত্র বলছে, আরসা সন্ত্রাসীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর