, | |

মূলপাতা স্বাস্থ্য

১ দিন পর আবারও দেশে করোনায় মৃত্যুশূন্য


প্রকাশের সময় :১৯ মার্চ, ২০২২ ৪:৪৭ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) কারো মৃত্যু হয়নি।

ফলে মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১৪) অপরিবর্তিতই থাকলো।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার করোনায় ২ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১০৮ জনের।

আরও পড়ুন:

ঐশ্বরিয়াকে একা ঘরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন পরিচালক!

২০২১ সালের বিশ্বসুন্দরী কে এই ক্যারোলিনা বিলাওস্কা

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

নাপা সিরাপে নয়, বিষ মেশানো মিষ্টি খাইয়ে হত্যা করা হয় সেই দুই শিশুকে

দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেসব সমস্যায় পড়তে পারেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর