, | |

মূলপাতা রাজধানী

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার


রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২৬ ৯:১৩ : পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ওই বাসায় অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযান থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তী সময়ে টানা ১০ বছর এই দায়িত্ব পালন করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

আরও পড়ুন: নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২

Rajniti Sangbad


আরও খবর