, | |

মূলপাতা জাতীয়

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস


সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৬ ২:৩৬ : অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন। আজ সোমবার দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে তিনি গেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ দিন দুপুরের দিকে তিনি মন্ত্রণালয়ে আসেন। তবে মন্ত্রণালয়ে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তা ওই সূত্র তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

বর্তমানে পিটার হাস মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে পিটার হাস বেশ আলোচিত হন। যে কারণে তার বর্তমান ঢাকা সফরকে ঘিরেও অনেকের দৃষ্টি রয়েছে এবং তা নিয়ে আলোচনা হচ্ছে।

উল্লেখ্য, পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান এবং অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।

আরও পড়ুন: শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে: ড্যান মজিনা

Rajniti Sangbad


আরও খবর