, | |

মূলপাতা অন্যান্য

গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপিকে বদলি


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২৬ ৬:০৬ : অপরাহ্ণ

গোপালগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) ডিসির পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া এই জেলার পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে অন্য জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে ডিসির পদ থেকে প্রত্যাহর করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি পদে বদলি করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি পদে বদিল করা হয়েছে। আর ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি পদে বদলি করা হয়েছে।

আজ সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর। হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালায় তারা। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। তাঁদের মিছিলে পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনা হলো।

আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

Rajniti Sangbad


আরও খবর