, | |

মূলপাতা জাতীয়

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২৬ ৯:০২ : অপরাহ্ণ

পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। নিজস্ব জনবল হিসেবে তিনি সপ্তম কর্মকর্তা যিনি মহাপরিচালক হয়েছেন।

আজ বৃহস্পতিবার সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুদকের নিজস্ব জনবল থেকে তিনি মহাপরিচালক হয়েছেন।

এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন।

মোহাম্মদ মোরশেদ আলমও ওই একই ব্যাচের অর্থাৎ ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।

অন্যদিকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সাত কর্মকর্তা। তারা হলেন-দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (ব্যাংক) চলতি দায়িত্বে থাকা এ এস এম সাজ্জাদ হোসেন, দুদক বিকার পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান, প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

আরও পড়ুন:

হাতে নেই হাতকড়া, সানগ্লাস পরে ট্রাইব্যুনালে এলেন জিয়াউল

Rajniti Sangbad


আরও খবর