, | |

মূলপাতা চট্ট-মেট্টো

আওয়ামী লীগের সঙ্গে ‘যোগসাজশ’, চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন জব্দ


চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলম। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২৬ ১০:১৪ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে নজরদারিতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান,প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাংগীর আলমকে তার দপ্তরে ডেকে পাঠান। তিনি তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তার দুটি ফোন জব্দ করা হয়।

জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ইউনিটের একটি টিম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাংগীরকে হেফাজতে নিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রাম সফরে এসে দুটি দৃশ্য দেখে ‘বিরক্ত’ হন প্রধানমন্ত্রী!

Rajniti Sangbad


আরও খবর