, | |

মূলপাতা জাতীয়

এসআরবি থেকে আহসান হাবীবকে বদলি, নতুন ডিজি ফারুক আহমেদ


এসআরবির সাবেক ডিজি আহসান হাবীব পলাশ ও বর্তমান ডিজি ফারুক আহমেদ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২৬ ৭:০৫ : অপরাহ্ণ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশকে সরিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে। তার স্থলে সংস্থাটির নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসআরবির এই শীর্ষ পদে এ রদবদলের কথা জানানো হয়।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক বিবেচনায় অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হওয়ার পরও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফারুক আহমেদকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে ফারুক আহমেদ পুলিশ সুপার থেকে পদোন্নতি পান। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পান। পরে ডিএমপি থেকে তাকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) পদে বদলি করা হয়। গত ৪ জুন বর্তমান সরকার ফারুক আহমেদকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এরপর তাকে র‍্যাব থেকে বদলি করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দিয়েছিল সরকার।

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬ পাস হয়। ১৫ সেপ্টেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর গেজেট প্রকাশিত হয়। পরদিন ১৬ সেপ্টেম্বর থেকে নতুন নামে কার্যক্রম শুরু করে এসআরবি। র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ নতুন বাহিনীটির প্রথম মহাপরিচালক হন।

আহসান হাবীব পলাশ ২৮ মার্চ র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

Rajniti Sangbad


আরও খবর