, | |

মূলপাতা চট্ট-মেট্টো

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২৬ ৬:৪১ : অপরাহ্ণ

অবশেষে বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল ১৫ বছরের জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে খসড়া কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে।

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ শীর্ষক প্রকল্পের অধীনে এনসিটি পরিচালিত হবে।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরটি ১৫ বছর টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।

চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার ৪৫ শতাংশ একাই ওঠানামা হয় নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি)। সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে পরিচালিত এই টার্মিনালে সবচেয়ে দ্রুত পণ্য ওঠানামা হয়। সবচেয়ে বড় জাহাজও ভিড়ে এই টার্মিনালে।

এদিকে চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা বিরোধী আন্দোলন আবার চাঙ্গা হয়েছে। আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তাদের সঙ্গে মাঠে নেমেছে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এর সাথে আন্দোলনে আছে ট্রেড ইউনিয়ন সমূহের সম্মিলিত সংগঠন-স্কপ।

আরও পড়ুন: ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

Rajniti Sangbad


আরও খবর