, | |

মূলপাতা আইন-আদালত

চাঁদাবাজির অভিযোগ, এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৩১ আগস্ট, ২০২৬ ৬:১৭ : অপরাহ্ণ

ঘুষ, চাঁদাবাজি ও অর্থপাচারের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) দুই কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুই কর্মকর্তা হলেন-অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম-পরিচালক বদরুল আহমেদ। দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

বদরুল আহমেদের বিষয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্ত চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

অন্যদিকে, এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনিও দেশত্যাগের চেষ্টা করছে উল্লেখ করে আবেদনে বলা হয়, তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যায় জিয়াউল-রোকেয়া প্রাচীকে ঘিরে নতুন তথ্য

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর