, | |

মূলপাতা জাতীয়

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২৬ ৯:০৩ : অপরাহ্ণ

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কক্সবাজার জেলাও সফর করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগরী ও জেলায় নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশ।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।

দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এরপর হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণের অর্থ ও প্রতিবন্ধীদের সহায়তা তুলে দেবেন প্রধানমন্ত্রী।

সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন: হাসিনা চাইলেই কি দেশে ফিরতে পারবেন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর