, | |

মূলপাতা চট্ট-মেট্টো

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দিলো চিটাগাং চেম্বার


প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ১৬ জুলাই ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ

বন্যাদুর্গত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রামের শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

মানবিক এই সহায়তার জন্য চিটাগাং চেম্বার অব কমার্সকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের এমন এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।

এ সময় প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও সামাজিক সংগঠনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার শক্তিকে আরও সুসংহত করবে।

সরকারপ্রধান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবারও সচল করতে এবং ব্যবসায়ীদের সহায়তায় সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

চেক হস্তান্তরকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, দেশের যেকোনো সংকটে চিটাগাং চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: অর্থমন্ত্রীকে চিটাগাং চেম্বার সভাপতি আমিরুল হকের ফুলেল শুভেচ্ছা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর