, | |

মূলপাতা দেশজুড়ে

১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক



রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৪ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে বর্তমান সরকার ১০ লেনে উন্নীত করবে বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

আজ শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। এছাড়া কুমিল্লাসহ প্রতিটি বিভাগীয় শহরে ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে একটি করে বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজও হাতে নিয়েছে সরকার।

তিনি আরও জানান, বিকেএসপিসহ সব ধরনের খেলাধুলার আধুনিক সুবিধা থাকবে প্রস্তাবিত স্পোর্টস কমপ্লেক্সগুলোতে।

এছাড়া, কুমিল্লা বিমানবন্দর চালু করাসহ জেলার নানামুখী উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয় সমাবেশে।

এতে কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। নাগরিক সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যে ‘ফর্মুলা’ দিলেন পিএইচপির হিরু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর