, | |

মূলপাতা খেলা

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ


বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১১ জুন, ২০২৬ ৮:৩১ : অপরাহ্ণ

কে ভেবেছিল, অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে সিরিজ হারাবে বাংলাদেশ! তা-ও আবার এক ম্যাচ হাতে রেখে, টানা দুই জয়ে! না ভাবলেও সেটিই সত্যি হয়েছে। মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে আটকে যাওয়ার আগে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে দুই ঘণ্টার বন্ধ থাকে খেলা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। সেটি হেসেখেলে পার করে স্বাগতিকরা। ৩৫ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করে বাংলাদেশ।

রান তাড়ায় দ্বিতীয় বলেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই উইকেটের পতন ঘটে। তবে, সামলে নেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন। ৪৭ বলে ৪২ করে সৌম্য এবং ৫৩ বলে ৪২ করে শান্ত আউট খানিক চাপে পড়ে বাংলাদেশ। ২১ রান করে ফেরেন লিটন দাসও।

আগের ম্যাচের হিরো মোসাদ্দেক হোসেন সৈকতের ১৫ রানে আউটও তাওহিদ হৃদয় এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টের পেতে দেননি। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে বাংলাদেশ পায় আরাধ্য জয়ের দেখা। হৃদয় ৫৫ বলে ৪০ এবং মিরাজ ২২ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ জয়ী ছক্কা আসে মিরাজের ব্যাট থেকেই।

 

টস জিতে ব্যাটিং বেছে নিলেও বড় লজ্জায় পড়ে অস্ট্রেলিয়া। ২ ওভার শেষে স্কোরবোর্ডে অসিদের কোনো রান নেই। সেটি না থাকতেই পারে। তবে, সঙ্গে ছিল না তিন উইকেটও। অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো এমনটি হয়নি। আজ সেটিই হয়েছে।

দুই ওপেনার ম্যাথু শর্ট ও কুপার কনোলি এবং ম্যাট রেনশ-এই তিন ব্যাটার মেরেছেন ডাক। ওপেনার শর্টকে বোল্ড করে তাসকিন আহমেদের শুরু। কনোলি, রেনশকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। উইকেটের পেছনে ক্যাচ ধরেছেন লিটন দাস।

১০০ থেকে ১৫০-এর ভেতরে অস্ট্রেলিয়ার গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও তা হয়নি। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে আটকে যায় অজিরা। বেলা ২টা ৩৪ মিনিটে বৃষ্টি নামার পর আড়াই ঘণ্টা খেলা হয়নি। ইনিংসে সর্বোচ্চ ৫৫ রান করেন মারনাস লাবুশেন। ৮৫ বলে ৩ চারে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন অজি এই মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশের মোস্তাফিজ, তাসকিন নিয়েছেন তিনটি করে উইকেট। ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ। দুই ওভার মেডেনও দিয়েছেন তিনি। তানভীর ইসলাম পেয়েছেন ২ উইকেট।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন তিনটি করে উইকেট। দুই উইকেট নেন তানভীর ইসলাম।

আরও পড়ুন: ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর