, | |

মূলপাতা খেলা

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম, পরিচালক হলেন যারা


বিসিবি সভাপতি তামিম ইকবাল।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ জুন, ২০২৬ ৮:৩১ : অপরাহ্ণ

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি। তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

আজ রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু ভোটগ্রহণ। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর ফল গণনা শুরু হয়। সেই কার্যক্রম শেষ হয় সন্ধ্যা ৬টায়।

উল্লেখ্য, বিসিবি’র ২৫ সদস্যের বোর্ডে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন এবং বাকি ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত হন। জেলা-বিভাগের প্রতিনিধিত্বকারী ১০ জন পরিচালক আসেন ক্যাটাগরি ১ থেকে।

বিসিবি পরিচালক হলেন যারা

ক্যাটাগরি-১
এবার ক্যাটাগরি ১ থেকে ১০ পরিচালকের মধ্যে ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এই ক্যাটাগরিতে আজ ভোট হয়েছে কেবল ৩ জন পরিচালক নির্বাচনের জন্য। এই ৩ জন হলেন: বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান এবং খুলনা বিভাগ থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন।

এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত ৭ পরিচালক হলেন-
আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা ক্রীড়া সংস্থা), মির্জা ফয়সাল আমিন (ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থা), সাইদ বিন জামান( ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ(জামালপুর জেলা ক্রীড়া সংস্থা), মিনহাজুল আবেদীন নান্নু( চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা), মঈন উদ্দিন চৌধুরী ( লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা)

 

ক্যাটাগরি-২
এই ক্যাটাগরিতে আজ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিত্বকারী ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন তামিম ইকবালও। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে তিনি পরিচালক নির্বাচিত হন। এই ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকরা হলেন-

১.তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
২.ফাহিম সিনহা (আবাহনী)|
৩.রফিকুল ইসলাম বাবু ( ইন্দিরা রোড ক্রীড়া চক্র)
৪.মির্জা ইয়সির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব)
৫.সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৬.ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)|
৭.মাসুদুজ্জামান (মোহমেডান)
৮.শাহনিয়ান তানিম (মেরিনার ইয়াংস ক্লাব)
৯.আসিফ রাব্বানি (শাইনপুকুর)
১০.ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)
১১.প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ওয়ান্ডারারার্স ক্লাব)
১২. সফিক আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব)

ক্যাটাগরি-৩
ক্যাটাগরি ৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কাউন্সিলর)

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত দুই পরিচালক হলেন শেখ মোহাম্মদ রহুল আমিন ও সরফরাজ আহমেদ।

আরও পড়ুন: বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে যেসব চ্যানেলে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর