, | |

মূলপাতা জাতীয়

খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত


পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২৬ ৯:১৫ : অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ৯৯ ভোট পেয়েছেন ড. খলিলুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেস এস কাকৌরিস পেয়েছেন ৯১ ভোট।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক বছরের মেয়াদে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের নেতৃত্ব দেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় ৪০ বছর পর আবারও বাংলাদেশ থেকে কেউ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির একটি করে ভোট রয়েছে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থী হন সভাপতি।

আরও পড়ুন: ‘শেখ হাসিনা পদত্যাগপত্রটি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে চলে গেছেন’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর