, | |

মূলপাতা দেশজুড়ে

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ মে, ২০২৬ ৬:৪৪ : অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শক্তিশালী স্থলমাইন বিস্ফোরণে ৩ চাকমা শ্রমিক মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এ ঘটনা ঘটেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

মৃত ব্যক্তরা হলেন-অক্যমং তঞ্চঙ্গা (৪০), চিক্যং তঞ্চঙ্গা (৩৪) এবং সইফুচিং তঞ্চঙ্গা (৩২)। তাদের বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুক্যা পাড়ায়। বাইশফাঁড়ী সীমান্তের একটি কলাবাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকেমং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গেলে এ দুর্ঘটনার শিকার হন। পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুপুরে কলার বাগানে মাইন বিস্ফোরণে প্রথমে মাটিতে লুটিয়ে পড়েন অক্যমং। তাকে বাঁচাতে ছুটে যান কাছেই কাজে থাকা চিক্যং ও সৈফুচিং। কয়েক কদম এগোতেই ঘটে আরেকটি বিস্ফোরণ, মুহূর্তেই নিথর তারা।

স্থানীয়দের ধারণা, মিয়ানমারে চলমান সংঘাতে সীমান্তের বিভিন্ন এলাকায় পুঁতে রাখা হয়েছে স্থলমাইন। সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী এ স্থলমাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে।

অপর একটি সূত্রে জানা গেছে, চোরাই পণ্য পাচার কাজে জড়িত তারা। ওই দিন মাদকদ্রব্য আনতে গিয়ে এ ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুন: রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে আদালতে পুলিশের চার্জশিট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর