, | |

মূলপাতা রাজধানী

ঢাকার রাস্তায় রিকশাচালক মার্কিন রাষ্ট্রদূত!


মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন একটি রিকশায় চড়ে ২৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২০ মে, ২০২৬ ১১:১৬ : অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা খচিত লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে সম্মান জানাতে এবং একই সঙ্গে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রিকশার যাত্রা শুরু হয়। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন একটি রিকশায় চড়ে ২৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেন।

ক্রিস্টেনসেন নিজে একটি রিকশা চালানোর ছবি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ৫০টি লাল, সাদা ও নীল রিকশা চালু করছি, যা মার্কিন স্বাধীনতাকে সম্মান জানাবে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশের শক্তিশালী অংশীদারত্বকে তুলে ধরবে।

আরও পড়ুন: বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর