, | |

মূলপাতা দেশজুড়ে

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৯ মে, ২০২৬ ১২:০৩ : অপরাহ্ণ

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকার ১২৬৭/২এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

আজ মঙ্গলবার বিজিবির সোনারহাট সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ইউছুফ আলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে পালন করছে।

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর