, | |

মূলপাতা আইন-আদালত

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন


ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৭ মে, ২০২৬ ৭:২৭ : অপরাহ্ণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো।

গত ১৬ মার্চ সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। ১৯৯৫ সালে ১৫ তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডাইরেক্টরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড ন্যাশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর-এ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসতে পারেন শাহবাজ শরিফ ও জেনারেল আসিম মুনির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর