, | |

মূলপাতা রাজধানী

হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী, যা যা করলেন


আজ শনিবার সকালে হঠাৎ রাজধানীর রমনা থানা পরিদর্শন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২ মে, ২০২৬ ২:২১ : অপরাহ্ণ

হঠাৎ রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার সকালে পূর্বঘোষণা ছাড়াই তিনি এই থানা পরিদর্শনে যান।

একটি ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ওসির কক্ষে প্রবেশ করেন। সে সময় ওই কক্ষে চার-পাঁচ ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রবেশ করেই তিনি তাদের পরিচয় ও আগমনের কারণ জানতে চান। সেখানে অন্য থানার দুজন পুলিশ সদস্যও ছিলেন।

পরিদর্শনের সময় তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে জানতে চান।

হাজতে থাকা এক ব্যক্তির খাবারও দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ওয়াশ রুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, তা খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও ঘুরে দেখেন তিনি।

প্রায় ১০-১১ মিনিট অবস্থানকালে তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় ওসিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।’

এরপর থানাকে দালালমুক্ত করার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিগত নির্বাচন ছিল চুক্তি নির্ভর ও ভাগাভাগির: মুফতি ফয়জুল করীম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর