, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

ঈদযাত্রায় এবার ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমীর


ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২০ মার্চ, ২০২৬ ১২:১৯ : অপরাহ্ণ

ঈদযাত্রায় এবার বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, তাহল কি বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন, ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুলসংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন।

জামায়াত আমীর লিখেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই অব্যবস্থাপনার মূল ভিত্তি এটিই।

জামায়াত আমীর লিখেছেন, অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাসমালিকেরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার।

শফিকুর রহমান লিখেন, জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে? কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ— জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না।

হুঁশিয়ার করে জামায়াত আমীর লিখেন, অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরই এই সমস্ত দায় বহন করতে হবে।

আরও পড়ুন: বিস্তৃত হচ্ছে এনসিপি, যোগ হচ্ছে আরও দুই সহযোগী সংগঠন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর