, | |

মূলপাতা বিএনপি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে


উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২৬ ১:১১ : অপরাহ্ণ

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়।

মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে। সেখানে নেওয়ার পর তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে রোববার সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়।

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর গত শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা ওই অস্ত্রোপচার শেষে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক মহলের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে দেখতে যান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর