, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধশতাধিক


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৫ : অপরাহ্ণ

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এছড়াও আরও ৬০ জন আহত এবং বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। একই দিনে রাজধানী তেহরানের পূর্বদিকে আরেকটি স্কুলেও হামলার ঘটনা ঘটে।

মিনাবের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, শনিবার সকালে শাজারে তাইয়্যেবা নামে মেয়েদের প্রাথমিক স্কুলে সরাসরি বিমান হামলা চালায় ইসরায়েল।

তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, ৫৩ জন শিক্ষার্থী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আরেকটি স্কুলে হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে মেহর বার্তা সংস্থা জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, মিনাবের হামলাটি বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে তারা কেবল সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং ইরানের সরকারকে লক্ষ্য করছে, জনগণকে নয়। তবে বেসামরিক হতাহতের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

প্রসঙ্গত, মিনাব শহরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটি রয়েছে, যা দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্যগুলোর একটি।

এরআগে আজ শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আরও পড়ুন: ভয়াবহ যুদ্ধের শঙ্কা, পাল্টা হামলা শুরু ইরানের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর