, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

নির্বাচনে অংশ নেবে কিনা চিন্তা-ভাবনা করছে এনসিপি: আসিফ মাহমুদ


আজ সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৮ জানুয়ারি, ২০২৬ ১০:২৪ : অপরাহ্ণ

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেবো কি না, এখন সেটি বিবেচনা করার সময় এসেছে।

আজ রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি।

এনসিপির এই মুখপাত্র অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি।

ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, আজ নির্বাচন কমিশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকের সঙ্গে বৈঠক করলেন। এরপর নির্বাচন কমিশনের সদস্যরা এসে রায় দিলেন। এটা যে একপাক্ষিক হয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এটা গণতন্ত্র ও নির্বাচনের জন্য অশনি সংকেত।

ইসির সামনে মব সৃষ্টির অভিযোগ তুলে এনসিপির এই মুখপাত্র বলেন, একটি সংগঠন পরিকল্পিতভাবে ইসির সামনে মব সৃষ্টি করেছে। তাদের লক্ষ্য ছিল ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন বাতিল না করতে ইসির ওপর চাপ সৃষ্টি করা।

আরও পড়ুন: ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর