, | |

মূলপাতা বিএনপি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুর যাচ্ছেন তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২৬ ৪:৩৯ : অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ জানুয়ারি বেলা ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদে কবর জিয়ারত করবেন তিনি। এরপর সড়ক পথে দিনাজপুর যাবেন।

তারেক রহমানের সফর-সংক্রান্ত পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) গণিউল আজম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণিউল আজম জানান, চার দিনের কর্মসূচিতে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। পরদিন বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাবেন এবং সেখানে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সেখান থেকে ফিরে রংপুরে রাত যাপন করবেন। পরদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

এই সফরে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ ছাড়া, সফরকালে তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থেকে বড় কোনো আয়োজন করা হচ্ছে না। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যে চমকপ্রদ বার্তা দিলেন জামায়াত আমীর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর