, | |

মূলপাতা রাজধানী

মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, যুবকের মৃত্যু


মগবাজারে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে এই যুবকের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৪ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৩ : অপরাহ্ণ

রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সিয়াম (২১)।

আজ ‎বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ককটেল নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। হঠাৎ করে বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার মাথার খুলি উড়ে গেছে।

‎বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই যুবকের মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

ফারুক চা স্টলের মালিক ফারুক বলেন, সিয়াম আমার কাছে চা খেতে আসে। আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ বিকট শব্দ। এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবিপুলিশ ও সেনাবাহিনী রয়েছে। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। আর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর