, | |

মূলপাতা বিএনপি

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম


খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২৫ ৬:১৫ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

ডা. আল মামুন বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল আগামীকাল মঙ্গলবার আসবে।

এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক হয়। কেউ এতে, বিভ্রান্ত হবেন না।’

উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া, করেছেন কারাভোগ। চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি তাকে। ফলে ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরদিন খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।

এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় খালেদা জিয়াকে হাসপাতালে যেতে হয়েছে। সবশেষে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে এই হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময়। বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার অসুস্থতায় রোড শো কর্মসূচি স্থগিত করলো বিএনপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর